চীনের যুদ্ধবিমান জে-১০সিই কিনছে বাংলাদেশ

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়েছবি: পিআইডি

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান মঙ্গলবার সচিবালয়ে জানান, বাংলাদেশ বিমানবাহিনী আধুনিকায়নের অংশ হিসেবে চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে এগোচ্ছে সরকার। ভারত-পাকিস্তান সংঘাতে জে-১০সিই ভারতীয় রাফালকে ভূপাতিত করেছিল, যা এর সক্ষমতার প্রমাণ। উপদেষ্টা আরও বলেন, ইউরোপীয় ফাইটারের চেয়ে এটি তুলনামূলক সস্তা। এমআরসিএ ও অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের খসড়া চুক্তিপত্র অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। বাজেট সাপেক্ষে এই অর্থবছরেই কার্যক্রম শুরু হতে পারে।