‘ট্রি অব পিস’ ইউনেসকোর পুরস্কার নয়: শিক্ষামন্ত্রীকে জানাল ইউনেসকো

আজারবাইজানের বাকুতে আয়োজিত একাদশ বিশ্ব বাকু ফোরামে ড. মুহাম্মদ ইউনূসকে ট্রি অব পিস সম্মাননা দেন ইউনেসকোর গুডউইল অ্যাম্বাসেডর হেডভা সেরছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ট্রি অব পিস’ ইউনেসকোর কোনো অফিশিয়াল পদক নয়। ইউনেসকো সদর দপ্তরের এক্সটার্নাল রিলেশন–বিষয়ক সহকারী মহাপরিচালক অ্যান্থনি ওহেমেং বোমাহ এ তথ্য জানিয়েছেন।

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ‘ইউনেসকোর ট্রি অব পিস অ্যাওয়ার্ড’ পেয়েছেন বলে গত মার্চে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর পুরস্কারের সত্যতা যাচাইয়ে গত ৩১ মার্চ ইউনেসকো মহাপরিচালকের কাছে একটি চিঠি পাঠান বাংলাদেশ ইউনেসকো কমিশনের চেয়ারম্যান ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এর পরিপ্রেক্ষিতে মহাপরিচালকের পক্ষ থেকে ইউনেসকোর সহকারী মহাপরিচালক এক চিঠিতে শিক্ষামন্ত্রীকে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

চিঠিতে অ্যান্থনি ওহেমেং বোমাহ আরও জানিয়েছেন, ট্রি অব পিস ইউনেসকোর গুড উইল অ্যাম্বাসেডর হেডভা সেরের একটি ভাস্কর্য। আজারবাইজানের বাকুতে আয়োজিত একাদশ বিশ্ব বাকু ফোরামে ড. মুহাম্মদ ইউনূসকে ট্রি অব পিস সম্মাননা দেন ইউনেসকোর গুড উইল অ্যাম্বাসেডর হেডভা সের। এ বিষয়ে ইউনেসকোর সঙ্গে কোনো ধরনের পরামর্শ করা হয়নি এবং ওই অনুষ্ঠানে ইউনেসকোর কোনো সংশ্লিষ্টতাও ছিল না।

আরও পড়ুন