সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৫ নভেম্বর, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

১

ডোনাল্ড লুর চিঠির প্রসঙ্গ উঠল মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার

বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দলকে সংলাপে বসার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠির প্রসঙ্গে গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছে। বিস্তারিত পড়ুন...

২

শর্তহীন সংলাপ করতে বিএনপিকে এক দফা প্রত্যাহার করতে হবে

কেন্দ্রীয় ১৪ দলের সন্ত্রাস–নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। কামরাঙ্গী চর, ১৪ নভেম্বর
ছবি: দীপু মালাকার

শর্তহীন সংলাপ করতে হলে বিএনপিকে সরকার পতনের এক দফা প্রত্যাহার করতে হবে বলে উল্লেখ করেছেন ১৪-দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা রাশেদ খান মেনন। তিনি আরও বলেছেন, বিএনপিকে এক দফা প্রত্যাহারের পাশাপাশি সহিংসতা পরিত্যাগ করতে হবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরে ১৪-দলীয় জোট আয়োজিত ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশে এসব কথা বলেন রাশেদ খান মেনন। বিস্তারিত পড়ুন...

৩

মুখোশ পরে বিরোধীদের ওপর একের পর এক হামলা

প্রতীকী ছবি

নাটোরের চার উপজেলায় গত এক মাসে বিএনপি ও জামায়াতের ৯ নেতা-কর্মী ও সমর্থককে পিটিয়ে, কুপিয়ে, হাত-পায়ের রগ কেটে, গুলি করে গুরুতর জখম করা হয়েছে। এর মধ্যে পাঁচজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। বিস্তারিত পড়ুন...

৪

বাংলাদেশের নির্বাচন নিয়ে দিল্লিতে আলোচনা কেন

নয়াদিল্লিতে ১০ নভেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বৈঠক হয়
ছবি: রয়টার্স

নয়াদিল্লিতে ভারত-যুক্তরাষ্ট্রের আলোচনায় বাংলাদেশের নির্বাচন বিষয়ে আলোচনা এক অর্থে এটাই দেখায় যে বাংলাদেশের নাগরিকদের ভাগ্য নির্ধারণের সুযোগ বাংলাদেশের নাগরিকদের হাতে নেই, যা বাংলাদেশের জন্য সম্মানজনক নয়। কিন্তু এ নিয়ে ক্ষমতাসীনেরা উচ্চবাচ্য করেনি। এর ফলে এই প্রশ্ন তোলার অবকাশ তৈরি হয় যে বাংলাদেশের সরকার কতটা স্বাধীন? বিস্তারিত পড়ুন...

৫

‘জীবনে অনেক জানাজা পড়াইছি, মেয়ের জানাজা পড়াইতে হবে স্বপ্নেও ভাবি নাই’

গাড়িচাপায় নিহত আইনুর তাজফি
ছবি: সংগৃহীত

জীবনে কতবার জানাজা পড়িয়েছেন মনে করতে পারেন না মাদ্রাসাশিক্ষক ও মসজিদের ইমাম জাহেদুল ইসলাম তালুকদার। কিন্তু গতকাল সোমবার মসজিদের মাঠে তিনি যে জানাজা পড়ালেন, সেটি ছিল তাঁর জীবনের নিষ্ঠুরতম। যার জানাজা পড়াচ্ছিলেন তিনি, সে যে তারই বুকের ধন, একমাত্র মেয়ে। বিস্তারিত পড়ুন...