করোনায় মৃত্যুশূন্য দিন, শনাক্ত ১০০-এর নিচে
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) করোনায় কারও মৃত্যু হয়নি। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৯৩ জনের। আগের দিন করোনায় একজনের মৃত্যু হয়েছিল। আর রোগী শনাক্ত হয়েছিল ২৫৯ জন।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৪১। আগের দিন এ হার ছিল ৪ দশমিক শূন্য ২।
এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৯ হাজার ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৯৬৫ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৩১৪ জন।
বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনার সংক্রমণের চিত্র কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। এরপর সংক্রমণ কমতে থাকে। জুন মাস থেকে করোনার সংক্রমণ আবার বাড়তে থাকে। পরে ধীরে ধীরে তা কমে এসেছে।