২৪ ঘণ্টায় ২৩ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা রোগী শনাক্ত
ফাইল ছবি: প্রথম আলো

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কেউ মারা যাননি। আগের দিন করোনায় আক্রান্ত হয়ে একজন মারা যান।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৫৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৮৯। আগের দিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৬৬।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৪১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৫ হাজার ৮৮ জন। মারা গেছেন ২৯ হাজার ৪৩১ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।