করোনায় চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) করোনায় চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১১৫ জনের। আগের দিন করোনায় একজনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয়েছিল ৬৯ জনের।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৮৪। আগের দিন শনাক্তের হার ছিল ১ দশমিক ৮৮।
দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৫ হাজার ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮০ হাজার ৫০৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪২৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় যে চারজনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে দুজন ঢাকার এবং একজন করে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। চারজনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।