করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ১৩৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত) করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় ১৩৪ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। রোগী শনাক্তের হার ৯ দশমিক ০৪। স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
দেশে ২০২০ সালের ৮ মার্চ থেকে এ পর্যন্ত ২০ লাখ ৪০ হাজার ৮১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০২ জনসহ ২০ লাখ ৭ হাজার ৮৫ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ২৯ হাজার ৪৫৩ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোট নমুনা পরীক্ষায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৩ দশমিক ২১, সুস্থতার হার ৯৮ দশমিক ৩৫ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৪।