করোনায় মৃত্যু নেই, শনাক্ত ১৭৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় কারও মৃত্যু হয়নি। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১৭৫ জনের। আগের দিন ১৭৮ জনের করোনা শনাক্ত হয়।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১০ হাজার ৩২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৮৫। আগের দিন এ হার ছিল ৩ দশমিক ১৫।

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ১০ হাজার ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ৩৫০ জন। মারা গেছেন ২৯ হাজার ৩১৬ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে করোনার সংক্রমণের চিত্র কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। এরপর সংক্রমণ কমতে থাকে। জুন মাস থেকে করোনার সংক্রমণ আবার বাড়তে থাকে। পরে ধীরে ধীরে তা কমে এসেছে।