করোনায় মৃত্যু নেই, শনাক্ত ১৪৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে
ফাইল ছবি: প্রথম আলো

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত) করোনায় কারও মৃত্যু হয়নি। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১৪৪ জনের। আগের দিন করোনায় দুজনের মৃত্যু হয়েছিল। আর রোগী শনাক্ত হয়েছিল ২১৮ জন।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৫৭ জনের নমুনা পরীক্ষা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ২৯। আগের দিন এ হার ছিল ৪ দশমিক ৭৫।

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৮ হাজার ৬৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৮৪৩ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৩১২ জন।

বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমণের চিত্র কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। এরপর সংক্রমণ কমতে থাকে। গত জুন মাস থেকে করোনার সংক্রমণ আবার বাড়তে থাকে। পরে ধীরে ধীরে তা কমে এসেছে।