করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৭৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ২৭৮ জনের। আগের দিন করোনা শনাক্ত হয় ৩৮৮ জনের। সেদিনও করোনায় একজনের মৃত্যু হয়।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৩৪। আগের দিন এ হার ছিল ৭ দশমিক ৪০।

গত ২৪ ঘণ্টায় করোনায় ঢাকা বিভাগের এক বাসিন্দার মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত দেশে ২০ লাখ ১৪ হাজার ৩৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৩০৭ জন, মারা গেছেন ২৯ হাজার ৩৩০ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে করোনা সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে সংক্রমণ কমতে থাকে।