চট্টগ্রামে শনাক্তের হার ১৮
চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৪০ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। একই সময়ের মধ্যে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে নতুন করে কারও মৃত্যু হয়নি। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ শতাংশ।
আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৩০০ জনে। মোট মারা গেছেন ১ হাজার ৩৬৭ জন।
গত ২৪ ঘণ্টায় জেলায় ২২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের ৩১ জন নগরের ও ৯ জন উপজেলার বাসিন্দা।
এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৬৬ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ছিল ১৭।
চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।