আমেরিকার অনেকেই প্রণোদনা পাচ্ছেন না
আমেরিকায় প্রণোদনার অর্থ প্রদানের ক্ষেত্রে দম্পতির অভিবাসন স্ট্যাটাসকে বিবেচনা করা হচ্ছে। এ কারণে অনেকেই সরকারের দেওয়া প্রণোদনার অর্থ পাচ্ছেন না। আমেরিকান নাগরিকের স্বামী বা স্ত্রীর মধ্যে যাদের সোস্যাল সিকিউরিটি নম্বর নেই সেই সব দম্পতি প্রণোদনার পুরো অর্থ থেকে বঞ্চিত হচ্ছেন। কোটি আমেরিকানদের মধ্যে যারা সরকারের দেওয়া অর্থ পাচ্ছেন না, তাঁরা নিজেদের দ্বিতীয় শ্রেনির নাগরিক মনে করছেন।
নাম প্রকাশ না করার শর্তে ব্রুকলিনের অধিবাসী একজন আমেরিকান নাগরিক বলেন, তিনি রিটেইল শপে কাজ করলেও তাঁর স্বামী নির্মাণ শিল্পে কর্মরত। মেক্সিকো থেকে আসা স্বামী ও নিজে যৌথভাবে ট্যাক্স ফাইল করার পরও তাঁর স্বামী সরকারের প্রণোদনার অর্থ পাননি। এটাকে অমানবিক বলে অভিহিত করছেন।
প্রায় ৮০ লাখ কাগজপত্রহীন অভিবাসীদের সবার ক্ষেত্রে এই নিয়ম চালু করা হয়। অভিবাসন আইনজীবী হেলিনা সিফম্যান সেলিও বলেন, এই মুহূর্তে এ ধরনের অভিবাসীদের ক্ষেত্রে কোনো কার্যকরী সিদ্ধান্তে আসার সম্ভাবনা নেই।
কংগ্রেসওমেন গ্রেস মেং বলেন, এই মুহূর্তে এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। তবে তিনি বলেন, ২০০৮ সালে আর্থিক অনটনের সময় দেওয়া প্রণোদনা প্রদানেও এই নিয়ম কার্যকরী ছিল।