এমটিএ কর্মীদের জন্য পাঁচ লাখ ডলারের অনুদান ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমটিএ
এমটিএ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নিউইয়র্কের মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটির (এমটিএ) সঙ্গে জড়িত সব কর্মীর জন্য পাঁচ লাখ ডলারের অনুদান ঘোষণা করা হয়েছে। সম্প্রতি নগরীর কাউন্সিলম্যান জোসেফ বোরেলি এমটিএ সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

করোনাভাইরাসের এই সময়ে স্ট্যাটেন আইল্যান্ডে এমটিএ ড্রাইভার, এক্সপ্রেস বাস, ট্রেন ও এমটিএর সঙ্গে জড়িত সব পরিছন্নতাকর্মী মৃত্যুর ঝুঁকি নিয়ে কাজ করছেন। এ জন্য তাঁরা ঝুঁকি ভাতা পাবেন। এর পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কাউন্সিলম্যান। 

এমটিএ জানিয়েছে, তারা ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন লোকাল ১০০ টিডব্লিউইউ, শীট মেটাল, এয়ার, রেল ও পরিবহন শ্রমিকদের আন্তর্জাতিক সংস্থা এসএমআরটি
এবং আন্তর্জাতিক ব্রাদারহুড অব টিমস্টার স্থানীয় ৮০৮ (আইবিটি) ইউনিয়নের সঙ্গে ৫ লাখ ডলারের সুবিধার জন্য একটি চুক্তি করেছে। বাস চালক এবং স্থানীয় এমটিএ বাস অপারেটরদের এমটিএর অন্যান্য কর্মীদের মতো একই সুবিধা বাড়ানো হবে। বেনিফিটের অংশ হিসেবে, বেঁচে থাকা স্বামী বা স্ত্রী এবং ২৬ বছর বয়স পর্যন্ত নির্ভরশীলদের তিন বছরের জন্য স্বাস্থ্য বীমা দেওয়া হবে।
করোনভাইরাসে মৃত এমটিএ কর্মীদের পরিবারকে সহায়তা করা প্রসঙ্গে জোসেফ বোরেলি বলেছেন, তিনি আশা করেন এনওয়াইপিডি এবং এফডিএনওয়াইর কর্মীদের মতোই তাঁদের সুবিধা প্রদান করা হবে।
চলতি মাসের শুরুতে নিউইয়র্ক সিটি ট্রানজিটের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সারা ফেইনবার্গ জানিয়েছিলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এমটিএর ৩৩ জন কর্মচারীর মৃত্যু হয়েছে। পুরো এজেন্সিতে এক হাজার ১০০-এর বেশি করোনা পজিটিভ রোগী ।