করিমগঞ্জের ইউএনওর করোনা শনাক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তসলিমা নূর হোসেনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় বুধবার তাঁর করোনা পজিটিভ শনাক্ত হয়।
করোনা পজিটিভ হওয়ার খবর ইউএনও তসলিমা নূর হোসেন নিজেই জানিয়েছেন। তিনি বলেন, গত কয়েক দিন ধরে শরীর ব্যথাসহ করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ দেখা দেয় তাঁর। মঙ্গলবার তিনি নমুনা পরীক্ষা করতে দেন। বুধবার তাঁর করোনা পজিটিভ শনাক্ত হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।