করোনা কেড়ে নিল আরও ২২ প্রাণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৭ হাজার ৫৩১ জন।
একই সময়ে নতুন করে ১ হাজার ২৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে নিশ্চিত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১২ হাজার ৪৯৬ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় আজ আক্রান্তের হার ৮ দশমিক ১১ শতাংশ। অন্যদিকে আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।