করোনাকে বুড়ো আঙুল দেখালেন ১০৮ বছর বয়সী নারী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম তাঁর সিলভিয়া গোল্ডসহল। থাকেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি নার্সিংহোমে। সেখানে কোভিড–১৯–এ আক্রান্ত হন। আবার তা জয়ও করেন। হইচই ফেলে দেন।
কারণ, দেশটিতে সম্প্রতি করোনাজয় করা প্রবীণতম মানুষদের মধ্যে তিনিও একজন। সিলভিয়া গত বছরের ডিসেম্বরে ১০৮ বছরে পা রেখেছেন। ্বজনদের ভাষায়, সিলভিয়া আর দশজন বুড়ির মতো জবুথবু নন।
তিনি ফুরফুরে মেজাজের, মনোবল তাঁর থাকে চাঙা। আর এ জন্যই তিনি করোনাযুদ্ধে বিজয়ী হয়েছেন।
সিলভিয়ার মা–বাবা ছিলেন রুশ। তাঁরা মার্কিন মুলুকে পাড়ি জমান। নিউ জার্সিতে ১৯১১ সালের ২৯ ডিসেম্বর জন্ম হয় সিলভিয়ার।