করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন মেয়র আতিকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তাঁর স্ত্রী শায়লা শগুফতা ইসলাম ও মেয়ে বুশরা ইসলামও করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন। কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ হওয়ায় আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে তাঁরা হাসপাতাল ছাড়েন।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

১২ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে মেয়র আতিকুল সপরিবারে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান, হাসপাতালে থাকাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।