করোনায় হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ কে এম ফজলুর রহমান।
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম ফজলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি ছিলেন।
সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

ফজলুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।