কাল আসছে সিনোফার্মের আরও ২০ লাখ টিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা আসছে কাল শনিবার। দুটি পৃথক উড়োজাহাজে কাল রাতে এ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।
বাংলাদেশে চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান আজ শুক্রবার প্রথম আলোকে এ কথা জানিয়েছেন। তিনি জানান, প্রতিটি উড়োজাহাজে ১০ লাখ ডোজ টিকা থাকবে।
তিন মাসের মধ্যে চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা আসবে। এর আগে প্রথম দফায় ২০ লাখ ডোজ টিকা এসেছিল।