কুমোর প্রশংসায় নিরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন অভিনেতা রবার্ট ডি নিরো ও নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। ছবি: রয়টার্স
মার্কিন অভিনেতা রবার্ট ডি নিরো ও নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। ছবি: রয়টার্স

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে নিউইয়র্কে নেওয়া নানা পদক্ষেপের কারণে গভর্নর অ্যান্ড্রু কুমোর প্রশংসা করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিচালক রবার্ট ডি নিরো।

গভর্নর অ্যান্ড্রু কুমোর নেওয়া পদক্ষেপের প্রশংসা করে ডি নিরো বলেন, ‘অ্যান্ড্রু কুমো দুর্দান্ত কাজ করছেন। তাঁর কথা বলা ও দায়িত্ব নেওয়ার বিষয়টি দেখে স্বাচ্ছন্দ্য বোধ হয়। যাই ঘটুক না কেন... তিনি সঠিক পদক্ষেপ নিচ্ছেন।’

সিনেমা ছাড়াও রবার্ট ডি নিরো রাজনীতিকদের সমালোচনা করার জন্য পরিচিত একটি নাম। বিভিন্ন বিষয়ে তিনি বহুবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনসম্মুখে সমালোচনা করেছেন।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাত্কারে ডি নিরো নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমোর প্রশংসা করলেও তিনি সরকারের কার্যক্রম প্রসঙ্গে বলেন, সরকার ও জনগণ যদি আগেই সতর্ক থাকত, তাহলে আজকের এই মহামারি দেখতে হতো না।

করোনাভাইরাসের নাজুক পরিস্থিতির প্রতিক্রিয়ায় আমেরিকান এই অভিনেতা বলেন, ‘নাইন-ইলেভেন ও বর্তমান অবস্থার অনুভূতি একই রকম। তবে বর্তমান প্যানডেমিক দেখে মনে হচ্ছে কোনো সিনেমায় দেখা ঘটনা, যা খুব দ্রুত সামনে এগোচ্ছে। বিশ্বের প্রতিটি বড় শহরকে দেখতে অবাস্তব লাগছে। সব কেমন শূন্যতায় ঘেরা। এমন দৃশ্য কেবল আমরা মুভিতে দেখতে পাই।’