চট্টগ্রামে এক দিনে করোনা শনাক্তের হার ১৩ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
ছবি: রয়টার্স

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১১৬ জন। এ সময় ৯১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন করে করোনা শনাক্তের হার প্রায় ১৩ শতাংশ। করোনায় মারা গেছেন ১ জন।

আজ শনিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সবশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। চট্টগ্রামে এ পর্যন্ত ৫৩ হাজার ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৬৯ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪৭ জন। করোনায় মারা যাওয়া ব্যক্তি নগরের বাইরের উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা যাওয়া ৬০৯ জনের মধ্যে ৪৩৮ জনের মৃত্যু হয়েছে নগরে। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ১৭১ জন।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল প্রথম একজন রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা যান।