চট্টগ্রামে এক দিনে ২৭২ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ২৭২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে কেউ মারা যাননি। এ সময়ে ১ হাজার ৯৪৮টি নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি আজ মঙ্গলবার সকালে এ তথ্য জানান।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৩৮ হাজার ২৩ জন করোনায় সংক্রমিত হয়েছেন। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে নগরের ২৩৪ জন। শনাক্তের হার ১৪ শতাংশ।