চট্টগ্রামে কমেছে শনাক্ত, মৃত্যু ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২। একই সময়ের মধ্যে চট্টগ্রামে করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৯৭৩। মোট মারা গেছেন ১ হাজার ৩৬০ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৩ হাজার ২৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ২৬৩ জন নগরের বাসিন্দা। উপজেলার বাসিন্দা রয়েছেন ১৩৪ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন উপজেলার বাসিন্দা।

এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪ হাজার ১২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫৩০ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ছিল ১৩। চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। একই বছরের ৯ এপ্রিল চট্টগ্রামে করোনায় প্রথম কারও মৃত্যু হয়।