চট্টগ্রামে করোনা শনাক্ত কমে ০.১৯%

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে চার ব্যক্তির করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় করোনায় এক ব্যক্তি মারা গেছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আজ সোমবার গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ১ লাখ ২ হাজার ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমিত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৩২০ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ২০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্ত শূন্য দশমিক ১৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে তিনজন নগরের। অপরজন উপজেলার বাসিন্দা। মারা যাওয়া ব্যক্তি উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ৯৯১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় চারজনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্ত ছিল শূন্য দশমিক ৪০ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় একজন মারা যান।

এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৫১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্ত ছিল শূন্য দশমিক ৬৫ শতাংশ। সেদিন চট্টগ্রামে করোনায় কেউ মারা যাননি।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর গত ৯ এপ্রিল করোনায় আক্রান্ত প্রথম কোনো ব্যক্তি মারা যান।