চট্টগ্রামে করোনা শনাক্ত কমে ০.৩৫%

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। প্রতীকী ছবি: রয়টার্স
প্রতীকী ছবি: রয়টার্স

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় জেলায় করোনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সবশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সরকারি হিসাব অনুসারে, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ১ লাখ ২ হাজার ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় সংক্রমিত হয়ে চট্টগ্রামে মারা গেছেন ১ হাজার ৩১৭ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬৮৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্ত শূন্য দশমিক ৩৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে দুজন নগরের, বাকি চারজন উপজেলার বাসিন্দা। আর মারা যাওয়া ব্যক্তি উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৫০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় আটজনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্ত ছিল শূন্য দশমিক ৫৩ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় একজন মারা যান।

এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ২৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়, পরীক্ষার বিপরীতে শনাক্ত ১ শতাংশ। সেদিন চট্টগ্রামে করোনায় একজন মারা যান।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর গত ৯ এপ্রিল করোনায় আক্রান্ত প্রথম কোনো ব্যক্তি মারা যান।