চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে ৩ জনের
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজনের শরীরে করোনাভাইরাস সংক্রমণে শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা সংক্রমিত হয়ে একজন মারা যান। পরীক্ষার বিপরীতে শনাক্ত দশমিক ২৬ শতাংশ।
আজ শুক্রবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সরকারি হিসাব অনুসারে, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ১ লাখ ২ হাজার ১৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমিত হয়ে চট্টগ্রামে মারা গেছেন ১ হাজার ৩১৮ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১৪৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত তিনজনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। মারা যাওয়া ব্যক্তি উপজেলার বাসিন্দা।
আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৬৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ছয়জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্ত ছিল দশমিক ৩৫ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় একজন মারা যান।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর গত ৯ এপ্রিল করোনায় আক্রান্ত প্রথম কোনো ব্যক্তি মারা যান।