চট্টগ্রামে করোনা শনাক্ত ৫ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

চট্টগ্রামে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫। একই সময় চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে কেউ মারা যাননি।

আজ বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ৭৮৬। মোট মারা গেছেন ১ হাজার ৩৬২ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ২ হাজার ৫১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৮৫ জন। উপজেলার ৩৪ জন।

আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৭২১ জনের নমুনা পরীক্ষায় ১৬৫ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৬। এ সময় জেলায় করোনায় দুজন মারা যান।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।