চট্টগ্রামে করোনার সংক্রমণ ১৬ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে তিনজন মারা গেছেন। এ সময়ে নতুন করে ১০৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ১৬ শতাংশ।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আজ বুধবার সকালে পাঠানো করোনা–সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৬০ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪৭ জন। আর মারা যাওয়া ব্যক্তিদের একজন শহরের ও দুজন উপজেলার বাসিন্দা।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৫ হাজার ২৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৬৪৮ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার ৬৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। আগের দিন মঙ্গলবার চট্টগ্রামে ৯৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। ১৫৭ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ১৭ শতাংশের বেশি।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজন মারা যান।