চট্টগ্রামে করোনায় এক দিনে শনাক্ত ২৬৭, মৃত্যু ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৬৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আজ রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ১৪৪ জন এবং নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১২৩ জন। একই সময়ে মারা যাওয়া ব্যক্তিদের চারজনই নগরের বাইরের নানা উপজেলার বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৬৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্ত ২০ শতাংশ।

এর আগের দিন শনিবার জেলাটিতে ১ হাজার ৭০০ জনের নমুনা পরীক্ষা করে ১৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত ছিল ১১ শতাংশ। সেদিন চট্টগ্রামে করোনায় দুই ব্যক্তির মৃত্যু হয়।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান। সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৯৮ হাজার ৯৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে জেলাটিতে মারা গেছেন মোট ১ হাজার ২১৫ জন।