চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ২১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ২১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ২১ শতাংশের বেশি।

আজ শনিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এ পর্যন্ত ৫৭ হাজার ৩৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৬৭৪ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ১৩৯ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৭৭ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের একজন শহরের ও দুজন উপজেলার বাসিন্দা।

আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৭৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৭৪ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ২৮ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় পাঁচ ব্যক্তির মৃত্যু হয়। তার আগের দিন চট্টগ্রামে ৯৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১৯০ জনের করোনা শনাক্ত হয়।

পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ১৯ শতাংশের বেশি। সেদিন চট্টগ্রামে করোনায় চারজন মারা যান।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।