চট্টগ্রামে টানা দুদিন করোনায় মৃত্যু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে কেউ মারা যাননি। এ নিয়ে টানা দুদিন মৃত্যুহীন পার করল চট্টগ্রাম। আজ শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সরকারি হিসাবে, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ২৭৯ জন। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২৩৫ জনের।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৬৬ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ২৯ জন, নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৩৪ জন।

আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৫১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৬ শতাংশ। এদিন জেলায় করোনায় দুজনের মৃত্যু হয়।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।