চট্টগ্রামে নতুন করোনা শনাক্ত ৫৭৪, মৃত্যু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

চট্টগ্রামে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০। একই সময় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। আজ শনিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৬৮৫। মোট মারা গেছেন ১ হাজার ৩৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ২ হাজার ৮৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪৩৩ জন, উপজেলার ১৪১ জন। আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩ হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়, নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৭।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।