চট্টগ্রামে শনাক্ত ২ জন, মৃত্যু ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে দুজনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় জেলায় করোনায় সংক্রমিত হয়ে দুজন মারা গেছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আজ সোমবার গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সবশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, এখন পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ২ হাজার ২২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমিত হয়ে চট্টগ্রামে মারা গেছেন ১ হাজার ৩২৭ জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬০০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্ত শূন্য দশমিক ১২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে দুজন চট্টগ্রাম নগরের বাসিন্দা। মারা যাওয়া দুই ব্যক্তি উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় পাঁচজনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্ত ছিল শূন্য দশমিক ৪৭ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় দুজন মারা যান।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর গত ৯ এপ্রিল করোনায় আক্রান্ত প্রথম কোনো ব্যক্তি মারা যান।