চট্টগ্রামে শনাক্ত ২০৬, মৃত্যু ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে দুই ব্যক্তি মারা গেছেন। একই সময়ে নতুন করে ২০৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্ত ১৩ শতাংশ।

আজ মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৯৯ হাজার ৩৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ১ হাজার ২২৭ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৮৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ১২১ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৮৫ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের দুজনই উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৪২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১৪৪ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত ছিল ১৪ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় ১০ ব্যক্তির মৃত্যু হয়।

এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৩৬৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৬৭ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্ত ২০ শতাংশ। সেদিন চট্টগ্রামে করোনায় চারজনের মৃত্যু হয়।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।