চট্টগ্রামে শনাক্ত ৪৮, মৃত্যু ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে একজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আজ বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ২৮৪ জন। করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ৪৩৬ জনের।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্ত ৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ২৮ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২০ জন। মারা যাওয়া ব্যক্তি উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৭৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৭৬ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৪। এদিন একজন মারা যান।

এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৫১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত ছিল ২ শতাংশ। সেদিন এক ব্যক্তি মারা যান।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।