চট্টগ্রামে শনাক্ত ৮০৯ জন, মুত্যু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

চট্টগ্রামে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৮০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৮। একই সময় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। আজ শনিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা–সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ১২। মোট মারা গেছেন ১ হাজার ৩৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ২ হাজার ৯১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৫৬১ জন ও উপজেলার ২৪৮ জন।

আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩ হাজার ৬৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১ হাজার ১৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩২, মারা যান ৪ জন।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।