চট্টগ্রামে শনাক্ত ৯৭, মৃত্যু ২
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সরকারি হিসাবে অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ২৭৬ জন। করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৯৬২ জনের।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৭।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৫৯ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৩৮ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন শহরের ও একজন উপজেলার বাসিন্দা।
আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৬৪ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৪। এদিন জেলায় করোনায় ছয়জনের মৃত্যু হয়।
এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ১১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৫। সেদিন জেলায় করোনায় তিনজনের মৃত্যু হয়।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।