চট্টগ্রামে ৯৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত সাড়ে চার মাসে করোনায় আক্রান্ত হয়ে তৃতীয় মৃত্যুর ঘটনা এটি। চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ২৯।

আজ সোমবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৪৪৪। মোট মারা গেছেন ১ হাজার ৩৬৫ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৬০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের ৮২ জন নগরের ও ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মারা যাওয়া ব্যক্তি শহরের বাসিন্দা।

এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ছিল ১৭।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।