জাপা মহাসচিব জিয়াউদ্দিন করোনায় সংক্রমিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়াউদ্দিন আহমেদ
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জিয়াউদ্দিন আহমেদ বর্তমানে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন। সেখানকার চিকিৎসকেরা জানিয়েছেন, জিয়াউদ্দিনের শারীরিক অবস্থা এখন ভালো।

সদ্য অনুষ্ঠিত সিলেট-৩ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেন জিয়াউদ্দিন। তিনি সেখানে প্রায় এক সপ্তাহ ছিলেন। সিলেট থেকে ঢাকায় ফেরার পর তিনি অসুস্থতা বোধ করেন। পরে তাঁর করোনা পরীক্ষা হয়। পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে।

জিয়াউদ্দিনের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

সম্প্রতি জিয়াউদ্দিনের ছোট ভাই করোনায় সংক্রমিত হয়ে মারা যান। তাঁর স্ত্রী ও ছেলেও করোনায় সংক্রমিত হন।