করোনা শনাক্ত সাড়ে তিন শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা রোগী শনাক্ত
ফাইল ছবি: প্রথম আলো

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) করোনায় সংক্রমিত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৭৩ জন।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যু কমলেও নতুন রোগীর সংখ্যা বেড়েছে। আগের দিন ৪ জনের মৃত্যু ও ২৬৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছিলেন। সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া নারী ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে মোট ১৭ হাজার ২৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ১৬। আগের দিন এ হার ছিল ১ দশমিক ৫৭।

করোনার ডেলটা ধরনের দাপটে এ বছরের মাঝামাঝিতে দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেওয়ার পর সংক্রমণ কমতে থাকে। কয়েক সপ্তাহ ধরে করোনা শনাক্ত ১ শতাংশের ঘরেই ছিল।

গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮৩ হাজার ৬২৬। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৬১ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ৭৫০ জন, সবশেষ ২৪ ঘণ্টায় ৩২৩ জন সুস্থ হয়েছেন।