দেশে ২ দিনে এল ৭৫ লাখ ডোজ টিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস টিকা
প্রতীকী ছবি

চীনের সিনোফার্মের ৫৫ লাখ ডোজ টিকা গতকাল বুধবার রাতে দেশে পৌঁছেছে। এর আগে গত সোমবার রাতে সিনোভ্যাকের ১০ লাখ ডোজ টিকা ও একই রাতে কোভ্যাক্সের আওতায় নেদারল্যান্ডস থেকে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়।
এ নিয়ে দুদিনে মোট ৭৫ লাখ ডোজ টিকা দেশে পৌঁছাল।

যেভাবে সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশে টিকা চলে আসছে, তাতে এ বছরের ডিসেম্বরের মধ্যেই লক্ষ্যমাত্রার অন্তত ৫০ ভাগ মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। দেশের ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে, ক্রমান্বয়ে দেশের সব মানুষই টিকা পাবে।