নিউইয়র্কে করোনাভাইরাস অ্যান্টিবডি পরীক্ষা

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ১৮ লাখ। ছবি: রয়টার্স
বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ১৮ লাখ। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাস অ্যান্টিবডি পরীক্ষা শুরু করা হয়েছে। গভর্নর অ্যান্ড্রু কুমো জানিয়েছেন, ৩০০ জনকে দিয়ে টেস্ট শুরু হয়েছে।

আগামী সপ্তাহের মধ্যেই দিনে অন্তত দুই হাজার জনের শরীরে করোনাভাইরাসের অ্যান্টিবডি টেস্ট করা হবে বলে জানিয়েছেন গভর্নর অ্যান্ড্রু কুমো।

পরিস্থিতির উন্নতি হলে লকডাউন থেকে বেরিয়ে আসতে চায় কোলাহলের নগর নিউইয়র্ক। এখনো মনে করা হচ্ছে, আগামী মে মাসের শেষ পর্যন্ত সবকিছু বন্ধই থাকবে।

তিনটি বিষয়ে প্রতিদিন নজর রাখা হচ্ছে বলে গভর্নর জানিয়েছেন। এর মধ্যে রয়েছে কোভিড-১৯-এ আক্রান্ত হাসপাতালে ভর্তির নতুন সংখ্যা, হাসপাতালের আইসিইউতে ভর্তির সংখ্যা এবং টেস্ট করার পর ভাইরাসে আক্রান্তের হার।