নিউইয়র্কে বাংলাদেশিদের খাদ্যসামগ্রী বিতরণ করলেন ক্যাটলিনা ক্রুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন ক্যাটলিনা ক্রুজ। ছবি: সংগৃহীত
বাংলাদেশিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন ক্যাটলিনা ক্রুজ। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের কারণে নিউইয়র্কে বিপর্যস্ত ও অসহায় বাংলাদেশিদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ডিস্ট্রিক্ট ৩৯ থেকে নির্বাচিত অ্যাসেম্বলিওমেন ক্যাটলিনা ক্রুজ। সম্প্রতি জ্যাকসন হাইটস খাবার বাড়ির সামনে বাংলাদেশিদের মাঝে তিনি চাল, ডাল, তাজা সবজিসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এদিন প্রায় ১০০ বাংলাদেশি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন ক্যাটলিনা ক্রুজ। এ সময় উপস্থিত ছিলেন ক্যাটলিনা ক্রুজ, কমিউনিটি অ্যাকটিভিস্ট ও জেবিবিএর ডিরেক্টর ফাহাদ সোলায়মান, ভাইস প্রেসিডেন্ট নোমি পিরান, কমিউনিটি অ্যাকটিভিস্ট মোহাম্মদ আলম ও মোহাম্মদ কাশেম।