নিউইয়র্কে ৩০টি কবরের স্থান কিনছেন কাজী নয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী আশরাফ হোসেন নয়ন।
কাজী আশরাফ হোসেন নয়ন।

করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবের এই সময় অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। এ সময় নিউইয়র্কে মৃত ব্যক্তিকে কবর দেওয়ার ক্ষেত্রে সংকট সৃষ্টি হয়েছে। বর্তমানে ও ভবিষ্যতে যেন এই সংকটে কিছুটা সহায়তা করতে পারেন এ কারণে ব্যক্তিগত উদ্যোগে ৩০টি কবরের স্থান কেনার সিদ্ধান্ত নিয়েছেন মিরসরাই সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন।

কাজী আশরাফ হোসেন নয়ন বলেন, নিউইয়র্কের লং আইল্যান্ড বা নিউজার্সিতে কবরের জায়গা কেনার সিদ্ধান্ত তিনি নিয়েছেন। ভবিষ্যতে আমেরিকাপ্রবাসী ও তাঁর নিজ উপজেলা মিরসরাইবাসীর প্রয়োজনে যে কেউ এ কবর ব্যবহার করতে পারবেন। কবরের স্থান কেনা-বেচায় যাঁরা সহযোগিতা করছেন, তাঁদের যোগাযোগ করতে তিনি অনুরোধ জানান।