প্রধান বিচারপতি সস্ত্রীক করোনামুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সস্ত্রীক করোনামুক্ত হয়ে গতকাল মঙ্গলবার বাসায় ফিরেছেন।
জানতে চাইলে আজ বুধবার সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসার পর প্রধান বিচারপতি গতকাল সস্ত্রীক বাসায় ফিরেছেন। তাঁরা সুস্থ আছেন।’
করোনোয় সংক্রমিত হয়ে ১৯ জানুয়ারি রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আগের দিন ১৮ জানুয়ারি বিএসএমএমইউয়ে ভর্তি হন প্রধান বিচারপতির স্ত্রী ডালিয়া ফিরোজ।
হাসান ফয়েজ সিদ্দিকী গত ৩১ ডিসেম্বর বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন।