ফেডারেল সহায়ক না হলে অনেক জরুরি কর্মী চাকরি হারাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও। ছবি: রয়টার্স
নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও। ছবি: রয়টার্স

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, ফেডারেল সরকার জরুরি আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে না এলে সিটি কর্তৃপক্ষ করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধরত জরুরি কর্মী যেমন পুলিশ, অগ্নিনির্বাপণ কর্মী, স্বাস্থ্যকর্মীসহ আরও অনেককে চাকরি থেকে অব্যাহতি দিতে বাধ্য হতে হবে। ফেডারেল সরকার এয়ারলাইন ইন্ডাস্ট্রিকে ৫৮৫ বিলিয়ন ডলার দিয়ে সহায়তা করতে পারে, কিন্তু করোনার তাণ্ডবে বিপর্যস্ত নগরীতে সাহায্যে এগিয়ে না আসার কোনো কারণ নেই।


পোশাকধারী অগ্নিনির্বাপক অ্যাসোসিয়েশনের মুখপাত্র জেরাল্ড ফিটজেরাল্ড বলেন, ‘প্রথমে এগিয়ে আসা কর্মী বাহিনী, অগ্নিনির্বাপণ কর্মী আমরা কেউই আর রাজনৈতিক ঘুঁটি হতে চাই না।’
পুলিশ শুভাকাঙ্ক্ষী অ্যাসোসিয়েশনের (পিবিএ) সভাপতি প্যাট্রিক লিঞ্চ বলেন, ‘এই মুহূর্তে আমাদের পুরো সমাজ মানসিক চাপের মুখোমুখি আর এ অবস্থায় পুলিশ বাহিনী নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। আর সেখানে পুলিশ সদস্য হ্রাসের অর্থ বিশৃঙ্খলা বৃদ্ধি।’


মেয়র জানান, নগর কর্তৃপক্ষ সত্যিকারভাবেই এই মুহূর্তে বড় ধরনের আর্থিক দায় বহন করার জন্য ফেডারেল সরকারের সহায়তা পাওয়ার আশা রাখে। মেয়র সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সময় এখনো আসেনি। আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ তিনি সহায়তা করছেন, তবে স্বাভাবিক অবস্থা অনেক দূরে।