বিএনপি নেতা বরকত উল্লাহ সপরিবারে করোনায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরকত উল্লাহ বুলু
ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু সপরিবারে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার করোনাভাইরাস পরীক্ষায় বুলু, তাঁর স্ত্রী শামীমা বরকত লাকী, বড় ছেলে ওমর শরীফ মোহাম্মদ ইমরান ও ছোট ছেলে মাহাথির মোহাম্মদ ইরকানের ‘পজিটিভ’ ধরা পড়ে।

পরীক্ষার ফল পাওয়ার পর গত রাতে চারজনই রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হন।

গ্রিন লাইফ হাসপাতালে বুলু ও তাঁর পরিবারের করোনায় সংক্রমিত সদস্যদের ভর্তি হওয়ার তথ্য প্রথম আলোকে জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় চট্টগ্রামবিষয়ক সহসাংগঠনিক সম্পাদক মনজুরুল আজিম সুমন।

মনজুরুল আজিম বলেন, হাসপাতালে ভর্তি হলেও বুলু পরিবারের সবাই ভালো আছেন। তাঁরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।