মাইজিপি অ্যাপে করোনার টিকার নিবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাস প্রতিরোধে টিকার জন্য নিবন্ধন করা যাবে গ্রামীণফোনের মাইজিপি অ্যাপে। টিকার নিবন্ধনের পোর্টাল ‘সুরক্ষা’কে (https://surokkha.gov.bd/) অন্তর্ভুক্ত করেছে গ্রামীণফোন। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে মোবাইল অপারেটর প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাইজিপি ব্যবহারকারীরা অ্যাপের ‘হোয়াটস নিউ’ সেকশনে সুরক্ষা পোর্টালে প্রবেশের জন্য নতুন যুক্ত হওয়া একটি কার্ড পাবেন। কার্ডে ক্লিক করার পর ব্যবহারকারীদের সরাসরি ‘সুরক্ষা’ পোর্টালের ওয়েব পেজে নিয়ে যাওয়া হবে। যেখানে করোনার টিকার নিবন্ধন করা যাবে।

গ্রামীণফোন বলেছে, তাদের এ উদ্যোগ টিকার নিবন্ধনের সার্বিক প্রক্রিয়াকে আরও সহজ করবে এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ভূমিকা রাখবে। গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম বলেন, করানোর বিরুদ্ধে লড়াইয়ে টিকাই সবচেয়ে বড় হাতিয়ার। তাই সবার মধ্যে টিকা নিয়ে সচেতনতা তৈরিতে আরও বেশি জোর দিতে হবে। মাইজিপি অ্যাপের মাধ্যমে অধিকসংখ্যক মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে।