মিশিগানে জেনারেল মোটরস আবার চালু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনারেল মোটরসের প্ল্যান্টে তৈরি হওয়া গাড়ি পর্যবেক্ষণ করছেন একজন কর্মী। ফাইল ছবি: রয়টার্স
জেনারেল মোটরসের প্ল্যান্টে তৈরি হওয়া গাড়ি পর্যবেক্ষণ করছেন একজন কর্মী। ফাইল ছবি: রয়টার্স

 আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে ‘স্টে হোম’ আদেশ জারি থাকলেও মার্কিন গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান জেনারেল মোটরস (জিএম) আবার চালু হচ্ছে। ১৮ মে থেকে ডেট্রয়েটে অবস্থিত জেনারেল মোটরসের কিছু প্ল্যান্ট খুলে দেওয়া হবে বলে জানা গেছে।

জেনারেল মোটরস কোম্পানি জানিয়েছে, ১৮ মে থেকে কিছু প্ল্যান্ট খুলে দেওয়া হচ্ছে। এ বিষয়ে ইউনাইডেট অটো ওয়ার্কার্স সদস্যদের সতর্ক করে বার্তাও দেওয়া হয়েছে।

 ডেট্রয়েট নিউজের কাছেও এ-সংক্রান্ত বার্তা এসেছে।

জেনারেল মোটরস আরও জানায়, ‘আমরা সীমিত আকারে উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ এবং বিশেষ কিছু সাইট ১৮ মে থেকে খুলে দেওয়ার পরিকল্পনা করছি। এ বিষয়ে রাজ্য সরকার ও ইউনিয়ন অংশীদারদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। আগামী সপ্তাহে কিছু প্ল্যান্টে কাজ শুরু হবে, যেন ১৮ মে উৎপাদন শুরু করা যায়।’ কোম্পানি টার্গেট পূরণে কর্মচারী ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছে।

জেনারেল মোটরসের একজন প্রতিনিধি জানিয়েছেন, আগামীকাল জনসম্মুখে আরও কিছু তথ্য প্রকাশ করা হবে। প্রথম প্রান্তিকের আর্থিক বিবরণী জানানো হবে। জিএমের প্রথম প্রান্তিকের উপার্জনে কোভিড-১৯ মহামারি অটোমেকারে পুরো প্রভাব ফেলবে। করোনাভাইরাসটি রোধ করতে মার্চ মাসের মাঝামাঝি থেকে জিএমের উত্তর আমেরিকার প্ল্যান্ট বন্ধ করে দেওয়া হয়েছে। একই কারণে চীনের প্ল্যান্টও প্রথম প্রান্তিকে কয়েক সপ্তাহের জন্য বন্ধ ছিল।

৫ মে ফিয়াট ক্রিসলার অটোমোবাইলস এনভি জানিয়েছে, কোম্পানিটি ১৮ মে থেকে আবারও উৎপাদন চালু করার পরিকল্পনা করছে। এদিকে ফোর্ড মোটর কোম্পানি প্ল্যান্ট চালুর তারিখ নির্ধারণ না করলেও ডেট্রয়েট নিউজ আগে জানিয়েছিল, এই তিন কোম্পানি একই তারিখে প্ল্যান্ট চালু করবে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, মিশিগান রাজ্যে করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা ৪৫ হাজার ৫৪, মৃত্যু হয়েছে ৪ হাজার ২৫০ জনের।