যশোরে করোনায় ২ ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় দুই ও করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের লাল ও হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা গেছেন।

হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাঁদের সবার বাড়ি যশোর জেলায়। বর্তমানে এ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট ৩২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে লাল জোনে ১২ ও হলুদ জোনে ২০ জন রোগী চিকিৎসাধীন।

যশোর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ৩২১ জনের নমুনা পরীক্ষায় ১৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পিসিআর টেস্টে ৮৫ ও র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৪৯।